আজকের বাংলা তারিখ
  • আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং
  • ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১২ই জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৭:২৫

ঘুষ দেওয়া–নেওয়ায় শীর্ষে ভারত

ঘুষ দেওয়া ও নেওয়ার প্রবণতার দিক থেকে এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের মধ্যে শীর্ষে ভারত। সবচেয়ে নিচে জাপান। আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য। আজ কলকাতার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন। তাতে বলা হয়, এ অঞ্চলের ১৬টি দেশের ২০ হাজার মানুষের ওপর চালানো হয় এই সমীক্ষা।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ঘুষ নেওয়ার মাপকাঠিতে শীর্ষে ভারতের পুলিশ। এর পরিমাণ ৮৪ শতাংশ। এরপরে রয়েছে যথাক্রমে সরকারি কর্মকর্তা ও কর্মচারী (৮৪ শতাংশ), বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী (৭৯ শতাংশ), স্থানীয় কাউন্সিলর (৭৮ শতাংশ), সাংসদ (৭৬ শতাংশ) এবং কর দপ্তরের কর্মীরা (৭৪ শতাংশ)। রয়েছেন ধর্মীয় নেতারাও।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই সরকারি চাকরি পেতে ঘুষ দিয়ে থাকেন। ৮৫ শতাংশ ভারতীয় মনে করেন, পুলিশ আর ঘুষ সমার্থক হয়ে গেছে। প্রতি পাঁচজন ধর্মীয় নেতার মধ্যে অন্তত একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত।
অন্যদিকে ঘুষ দেওয়া-নেওয়া সবচেয়ে কম জাপানে। মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত