আজকের বাংলা তারিখ
  • আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং
  • ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১২ই জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, রাত ১২:৪৩

তামিমসহ তিনজনের মৃতদেহ এখনো বাড়িটির ভেতরেই

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় অভিযানে গুলশানে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত তামিম চৌধুরী সহ অন্তত তিন জন নিহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
পাইকপাড়ার ওই বাড়িটির কাছাকাছি এলাকায় গিয়ে দেখা গেল, পুরো এলাকাটিতে প্রচুর পুলিশের উপস্থিতি। বাড়িটিতে যাবার পথটি দুদিক থেকে বন্ধ করে রেখেছে পুলিশ।
মৃতদেহগুলো এখনো বাড়িটির ভেতরেই আছে, তবে আজ আর একটু পরই তা বের করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতদের মধ্যে একজন যে তামিম চৌধুরীই, তার প্রমাণ পাওয়া গেছে – জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
পুলিশ কিছু সময় আগে নিহত তামিমের মৃতদেহের একটি ছবিও সংবাদমাধ্যমগুলোকে দিয়েছে।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেল, গভীর রাতে পুলিশ প্রথমে বাড়িটি ঘিরে ফেলে। তবে স্থানীয় লোকেরা ব্যাপারটি টের পান সকালের আলো ফোটার পর।
পাইকপাড়ায় অবিযানের সময় পুলিশ
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানালেন, সকাল সাড়ে ন’টা একটু আগে তারা প্রথম গুলির শব্দ শোনেন। ঘন্টাখানেক ধরে প্রচুর গোলাগুলি হয়, কিচু বোমার শব্দও পাওয়া যায়, বলেন তিনি।
আরেকজন এলাকাবাসী জানান, জুলাই মাসে ও বাড়িটি ভাড়া নেয় কয়েকজন যুবক, পাড়ার লোকদের কাছে তারা নিজেদের ওষুধ কোম্পানির কমর্চারী বলে পরিচয় দেয়।
গুলশান হামলার পর পরিকল্পনাকারী হিসেবে কানাডিয়-বাংলাদেশী নাগরিক তামিম চৌধুরীকে পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে পুলিশ। তাকে গ্রেপ্তারে তথ্য দেয়ার জন্য ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
পুলিশ মহাপরিদর্শক শহিদুল হক বলেন, অভিযানের আগে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়ে। জঙ্গিরা আত্মসমর্পণ না করায় সকাল নাগাদ পুলিশের সোয়াত বাহিনীসহ পুলিশ সদস্যরা অভিযান শুরু করে।
এর আগে সম্প্রতি ঢাকার কল্যাণপুরে এক জঙ্গি আস্তানায় অভিযানে নয় জন জঙ্গি নিহত হয়।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

করোনাভাইরাসের রোগী শনাক্ত চীনে স্মার্ট হেলমেট

করোনাভাইরাসের সংক্রমণের শিকার হওয়া নতুন রোগী শনাক্তে অভিনব ব্যবস্থা নিয়েছে চীন সরকার। সম্প্রতি দেশটির কিছু ...

বিস্তারিত
করোনা নিয়ে প্রতারণা বাড়ছে, ইন্টারপোলের হুঁশিয়ারি

করোনা নিয়ে প্রতারণা বাড়ছে, ইন্টারপোলের হুঁশিয়ারি

বিশ্বজুড়ে করোনাভাইরাস–সংক্রান্ত আর্থিক প্রতারণা বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ ...

বিস্তারিত
করোনা পরীক্ষায় রোবট চিকিৎসক

করোনা পরীক্ষায় রোবট চিকিৎসক

চীনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একটি রোবট তৈরি করেছেন, যা করোনাভাইরাস প্রাদুর্ভাবে জীবন ...

বিস্তারিত
Jatiyo Sriti Shoudho (জাতীয় স্মৃতি সৌধ)

মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা ...

বিস্তারিত
%d bloggers like this: