আজকের বাংলা তারিখ
  • আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ ইং
  • ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, বিকাল ৪:৫১

ভুলে গেছেন ব্রিটনি

একসময় ব্রিটনি ছিলেন রানি। এখন সেই মুকুট টেলর সুইফটের মাথায় শোভা পাচ্ছে। দুই যুগের এই দুই পপ রাজকুমারীর কি দেখা হয়েছিল কখনো? ব্রিটনি স্পিয়ার্সের দাবি, সুইফটের সঙ্গে নাকি তাঁর দেখা হয়নি কখনোই। অথচ এমন দুটি ছবি ইন্টারনেট ঘেঁটে পাওয়া গেছে; যা দেখে বোঝা যায়, অন্তত দুবার তো দুজনের দেখা হয়েছিল নিশ্চিত। ব্রিটনি ভুলে গেলেন!
সম্প্রতি এক রেডিও অনুষ্ঠানে ব্রিটনিকে জিজ্ঞেস করা হয়েছিল, বিমানে করে কোথাও যাওয়ার সময় পাশের সিটে কাকে চান—সুইফট, নাকি কেটি পেরিকে? উত্তরে ব্রিটনি বলেন, ‘কী করে যে বলি! বলা আসলেই কঠিন। দুজনই অসাধারণ, কিন্তু উত্তরটা সত্যিই জানি না। কেটি পেরির সঙ্গে তবু কিছুক্ষণের জন্য দেখা হয়েছিল। কিন্তু সুইফটের সঙ্গে কখনো দেখা হয়নি। হয়তো এ কারণে আমি বলব, যেহেতু পেরির সঙ্গে দেখা হয়েছিল, ও হলেই ভালো।’
এরপরই ভক্তরা টুইটারে ব্রিটনি আর সুইফটের একসঙ্গে তোলা দুটি ছবি হাজির করেন। একটি ২০০৮ সালে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডে তোলা, আরেকটি ২০০৩ সালের। ব্রিটনি অবশ্য বলতে পারেন, ভাই, এত আগের কথা কি মনে থাকে! তা ছাড়া তখন সুইফটও তো ছিলেন অচেনা একজনই। নিউইয়র্ক ডেইলি।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত