আজকের বাংলা তারিখ
  • আজ মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ ইং
  • ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল)
  • ১৪ই শা'বান, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সকাল ১০:৩৩

শিল্পা যা বলেন তা–ই করেন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি নিজের পাশাপাশি তাঁর আশপাশের মানুষের স্বাস্থ্য নিয়েও দারুণ সচেতন। বিশেষ করে শিশুদের ব্যাপারে শিল্পা একটু বেশিই কঠোর। এই অভিনেত্রী তাঁর শুটিং দলের সবাইকে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর সামনে কোনো শিশুই চিপস, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা বার্গারের মতো ‘জাঙ্ক ফুড’ খেতে পারবে না। শিশুদের খাবার হতে হবে স্বাস্থ্যসম্মত।

বর্তমানে শিল্পা শেঠি বাচ্চাদের নিয়ে একটি নাচের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছেন। নাচের প্রতিভা খোঁজার পাশাপাশি এতে অংশ নেওয়া বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার বিষয়েও তদারকি করছেন এই অভিনেত্রী।

শিল্পা অনুষ্ঠানের প্রযোজক ও পৃষ্ঠপোষকদের সঙ্গে আলোচনা করেছেন। প্রতিদিন বাচ্চাদের যেন তাজা ফলের জুস, স্যান্ডউইচ, ডাবের পানি ও খিচুড়ি খেতে দেওয়া হয়—এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পরে গণমাধ্যমকে এ বিষয়ে শিল্পা বলেন, ‘যা আমি চর্চা করি, তা-ই প্রচার করি। আমি বাসায় আমার ছেলে ভিয়ানের খাবার নিয়েও সচেতন। কারণ, শারীরিক গঠনের পরিবর্তন শিশুকাল থেকেই শুরু করতে হয়।’ হিন্দুস্তান টাইমস।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত