আজকের বাংলা তারিখ
  • আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ ইং
  • ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ২৩শে রমজান, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সকাল ৭:১২

সীমান্তে থেকে ১০ হাজার মানুষ সরিয়ে নিচ্ছে ভারত

কাশ্মির সীমান্ত থেকে অন্তত ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাতেই তাদেরকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিযেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে শনিবার সকালে দুইপক্ষের মধ্যেই গুলি বিনিময় হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পার হয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। যে কোনো সময় সীমান্তে সামরিক অভিযানের আশঙ্কা করছে দুই দেশই। যে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তবর্তী গ্রামবাসীদের সরিয়ে নিচ্ছে দুই দেশ।

ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তের ১০ কিলোমিটার এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামবাসী আতঙ্কে নিজেরাই পালিয়ে যাচ্ছেন। পাকিস্তানেরও সীমান্তের কিছু এলাকা থেকে মানুষজনও সরে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
জম্মু কাশ্মিরের ম্যাজিস্ট্রেট সিমরানদীপ সিং বলেন, এলাকার বাসিন্দাদের জন্য ৪৭টি অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে। সিএনএন ও রয়টার্স

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত