আজকের বাংলা তারিখ
  • আজ মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ ইং
  • ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ২০শে রমজান, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সকাল ৭:৩৬

মীর কাশেমের ছেলেকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম আরমানকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার স্বজনা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইএস এর সাত নম্বর রোডের বাসা থেকে পাঁচ ব্যক্তি তাকে তুলে নেয় বলে দাবি করেছেন তার স্ত্রী তাহমিনা আক্তার। তবে ওই বিষয়ে পুলিশ কিছু জানেনা বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি দাদন ফকির।

তাহমিনা আক্তারের অভিযোগ, রাত ১১টার দিকে পাঁচজন লোক বাসায় আসেন। তারা কলিং বেল চাপলে তিনি দরজা খুলে দেন। ওই ব্যক্তিদের দেখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো মনে হলেও তারা সাদা পোশাকে ছিলেন। তারা দরজার সামনে দাঁড়িয়ে আরমানের খোঁজ করেন। আরমান দরজার কাছে গেলে তারা তাকে তাদের সঙ্গে যেতে বলেন।

তাহমিনার দাবি, ওই ব্যক্তিদের পরিচয় জিজ্ঞেস করলে তারা কোনো পরিচয় দেননি। শুধু আরমানকে সঙ্গে যেতে বলেছেন। তাদের সঙ্গে যেতে রাজি না হলে তারা আরমানকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে এ​কটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, আরমান নামে কাউকে বাড়ি থেকে তুলে ​নিয়ে যাওয়ার তথ্য পুলিশের কাছে নেই। স্বজনরাও কোনো অভিযোগ করেননি।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত