আজকের বাংলা তারিখ
  • আজ শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ ইং
  • ৩০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)
  • ২৪শে রমজান, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:৪২

ঢাকায় পৌঁছেছেন ওয়ালশ

বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে গতকাল শনিবার রাতে ঢাকায় এসেছেন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। ঢাকায় নেমেই বিমান বন্দর থেকে সোজা হোটেলে চলে যান তিনি।

ওয়ালশের দায়িত্ব নেওয়ার খবরটি গত বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও বিসিবি। কিংবদন্তি এই পেসারের সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

গত মে মাসে হিথ স্ট্রিক বোলিং কোচের পদ ছেড়ে দেওয়ার পর থেকে শূন্য ছিলো এই পদ। তারপর থেকে আকিব জাভেদ, অ্যালান ডোনাল্ড, চামিন্দা ভাসসহ অনেক সাবেক বোলারের নাম এসেছে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে; কিন্তু চূড়ান্ত হলেন ওয়ালশ।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোচিং স্টাফে দ্বিতীয় ক্যারিবিয়ান ওয়ালশ। এর আগে নব্বই দশকের শেষে প্রধান কোচ ছিলেন কিংবদন্তি ওপেনার গর্ডন গ্রিনিজ। আর ২০০১ সালে স্বল্প সময়ের জন্য এখানে কাজ করে গেছেন আরেক গ্রেট ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টস।

MY SOFT IT Wordpress Plugin Development

Covid 19 latest update

# Cases Deaths Recovered
World 0 0 0
Bangladesh 0 0 0
Data Source: worldometers.info

Related News

সানির ব্যাটারি বিপ্লব

সানি সানওয়ার কাজ করেন নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে। স্বপ্ন দেখেন কার্বন নিঃসরণমুক্ত বিদ্যুৎ–ব্যবস্থার। ...

বিস্তারিত

অনলাইনে ব্যবসা করতে চান?

ধরুন আপনার অসাধারণ কিছু প্রোডাক্ট আছে। খুব সুন্দর করে কন্টেন্ট তৈরী করে নিজের ওয়েবসাইট সাজিয়েছেন। পণ্যের ছবি ...

বিস্তারিত

হলোগ্রাফি এবং পদার্থবিজ্ঞানের মেসি

আজকে যে বিষয়টা দিয়ে আলোচনা শুরু করতে চাই, সেই ধারণাটার জন্ম স্ট্রিং তত্ত্ব থেকে। কিন্তু মজার ব্যাপার হলো, এর ...

বিস্তারিত

ফেসবুক ছাড়ার বার্ষিক গড় মূল্য ১ হাজার ডলার

ফেসবুক ব্যবহারের কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষতির বিষয়টি প্রায় সবাই জানেন। এর সঙ্গে ব্যক্তিগত তথ্যের ...

বিস্তারিত